ড্যারেন স্যামি টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে থাকা সব ক্রিকেটারের পক্ষে লিখেছেন, চুক্তি অনুযায়ী ২০১৫ সালে বিশ্বকাপ থেকে প্রাপ্ত আয়ের ২৫ ভাগ খেলোয়াড়দের মধ্যে বণ্টিত হয়েছে। অথচ আসন্ন বিশ্বকাপে সেই সুবিধা শতকরা ৮০ ভাগ কমিয়ে দেওয়া হয়েছে। আর্থিক এই সুযোগ সুবিধা কমিয়ে দেওয়ার বিষয়টি তারা কোনওভাবেই গ্রহণ করবেন না। তাই বিশ্বকাপের আগে দ্রুত বিষয়টি নিষ্পত্তি করার জন্য দাবি জানিয়েছেন স্যামি।
তবে স্যামির এমন দাবিকে মানতে নারাজ ক্যারিবীয় ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী মাইকেল মুইরহেড। তিনি বলেছেন, ‘স্যামি আর্থিক যে বিষয়টি কমিয়ে দেওয়া হয়েছে বলে দাবি করেছে সেটা পুরোপুরি ভুল।’
তিনি আরও জানিয়েছেন, এই মুহূর্তে কোনও ধরনের সমঝোতায় যেতে পারছে না ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড।
/এফআইআর/