গুজরাটের বোলিং কোচ হচ্ছেন হিথ স্ট্রিক

215943আইপিএল-এর এবারের আসরের নতুন ফ্র্যাঞ্চাইজি গুজরাট লায়ন্সের বোলিং কোচ হতে চলেছেন মাশরাফিদের বোলিং কোচ হিথ স্ট্রিক। এমনটাই জানিয়েছে ক্রিকইনফো।
সাবেক জিম্বাবুয়ে বোলার ও বোলিং কোচ বর্তমানে একই ভূমিকায় বাংলাদেশ দলের সঙ্গে কাজ করছেন। একটি দলের দায়িত্বে থাকায় এ নিয়ে ঝামেলার আশঙ্কা থাকলেও বিষয়টি নিয়ে কোনও হস্তক্ষেপ করবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ফলে এই আসরে গুজরাটের হয়ে সাইড লাইনে দেখা যেতে পারে স্ট্রিককে। যদিও বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে এখনও কিছুই জানা যায়নি।  

বর্তমানে দুই বছরের জন্য বাংলাদেশ ক্রিকেট দলের বোলিং কোচের দায়িত্ব পালন করছেন স্ট্রিক। যেটা শেষ হবে আগামী জুনে।

এরফলে লায়ন্সের কোচ ব্র্যাড হজের সঙ্গেই কাজ করবেন সাবেক জিম্বাবুয়ের এই অধিনায়ক। দলটির অধিনায়ক হিসেবে থাকবেন সুরেশ রায়না।

/এফআইআর/