ত্রিদেশীয় সিরিজে নিজেদের শেষ ম্যাচে টস জিতেছে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে এই লড়াইয়ে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক সাকিব আল হাসান।
আজ (বৃহস্পতিবার) ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান। ত্রিদেশীয় সিরিজে এখন পর্যন্ত কোনও ম্যাচ জিততে না পারায় ফাইনাল খেলার স্বপ্ন শেষ হয়ে গেছে লাল-সবুজ জার্সিধারীদের। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে অন্তত পাকিস্তানের বিপক্ষে জিততে পারলে আত্মবিশ্বাসের পালে হাওয়া লাগবে। সেই মিশনে একাদশে দুটি পরিবর্তন এনে মাঠে নেমেছে বাংলাদেশ। ফিরেছেন তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ। তাদের জায়গা ছেড়ে দিতে বাদ পড়েছেন মোসাদ্দেক হোসেন ও এবাদত হোসেন।
অন্যদিকে পাকিস্তানের একাদশে একটি পরিবর্তন। শাহনেওয়াজ দাহানিকে বসিয়ে সুযোগ দেওয়া হয়েছে মোহাম্মদ হাসনাইনকে।
বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন, নুরুল হাসান সোহান (উইকেটকিপার), ইয়াসির আলী, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম।
পাকিস্তান একাদশ: বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), শান মাসুদ, ইফতিখার আহমেদ, শাদাব খান, হায়দার আলী, আসিফ আলী, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ ওয়াসিম, নাসিম শাহ, মোহাম্মদ হাসনাইন।