ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে না থাকলেও টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে ছিলেন পোলার্ড ও নারিন।
বোর্ডের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পুনর্বাসন প্রক্রিয়ায় যথাযথ অগ্রগতি না হওয়ায় বিশ্বকাপে থাকছেন না এই দুজন। পোলার্ডের পুনর্বাসন চলছে চোট কাটিয়ে ফিরতে। আর নারিন কাজ করছেন বোলিং অ্যাকশন শোধরাতে।
গত নভেম্বরে দক্ষিণ আফ্রিকার র্যাম স্লাম টি-টোয়েন্টি টুর্নামেন্টে হাঁটুতে চোট পান পোলার্ড। এছাড়া গত বিশ্বকাপে বিতর্কিতভাবেই স্কোয়াড থেকে বাদ দেওয়া হয় তাকে। পোলার্ডের জায়গায় কার্লোস ব্রাথওয়েটকে দলে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড।
/এফআইআর/