দেশে ফিরে গেছেন স্টুয়ার্ট ল

সদ্য শেষ হওয়া আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপকে সামনে রেখে যুবাদের সর্বোচ্চ সাফল্য পেতে অভিজ্ঞ কোচ স্টুয়ার্ট ল’কে টেকনিক্যাল পরামর্শক হিসেবে ১৬ সপ্তাহের জন্য নিয়োগ দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রবিবার পর্দা নামার পর আজ সোমবার নিজ দেশের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন অভিজ্ঞ এই কোচ।
সোমবার দুপুরে তিনি জানিয়েছিলেন বিকালের মধ্যে বিমানে চড়বেন তিনি।
প্রসঙ্গত, বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দলের উপদেষ্টা হিসেবে দায়িত্বপ্রাপ্ত এই অস্ট্রেলিয়ান কোচ চার সপ্তাহ কাজ করেই দেশে ফিরে গিয়েছিলেন। নিরাপত্তাজনিত কারণে দ্বিতীয় দফায় আর ফেরেননি বাংলাদেশে। শেষ পর্যন্ত বিশ্বকাপের আগ মুহূর্তে তিনি দলের সঙ্গে যোগ দিয়েছেন।
উল্লেখ্য, স্টুয়ার্ট ল কোচের দায়িত্বে থাকাকালীন সময়ে ২০১২ সালের এশিয়া কাপে ফাইনাল খেলেছিল বাংলাদেশ।এরপর চার মাসের জন্য অনূর্ধ্ব ১৯ দলের পরামর্শক হিসেবে নিয়োগ পাওয়ার পর গত বছর ঢাকায় আসেন ল। যুব বিশ্বকাপের ১১তম আসরে সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে ছিটকে পড়ে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সেমিফাইনাল হারলেও তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে শ্রীলঙ্কাকে হারায় মিরাজরা।

/আরআই/এফআইআর/