হেলমেটে আঘাতের পর দিল্লি টেস্ট খেলা হচ্ছে না ওয়ার্নারের 

ভারতের বিপক্ষে দিল্লি টেস্টটা ডেভিড ওয়ার্নারের জন্য দুর্ভাগ্য বয়ে এনেছে। ওপেনিং ডেতে ব্যাটিংয়ের সময় বার বার আঘাত পাচ্ছিলেন। হেলমেটে তো আঘাত লেগেছেই। কনুইতেও আঘাত পেয়েছেন। ১৫ রানে আউট হয়ে যাওয়ার পর বিকালে আর মাঠে নামতে দেখা যায়নি। পরে অস্ট্রেলিয়া জানিয়েছে, কনকাশন জটিলতায় দ্বিতীয় টেস্টে খেলা হচ্ছে না তার। ওয়ার্নারের বদলে কনকাশন বদলি হয়েছেন ম্যাট রেনশ। 

সিরাজের বলে ১০তম ওভারে হেলমেটে আঘাত লাগে ওয়ার্নারের। তার আগে অষ্টম ওভারে কনুইতেও আঘাত পেয়েছেন। প্রতিবার সিরাজের বলে পুল করতে গিয়ে গতির কাছে পরাস্ত হয়েছেন। পরে স্ক্যান করলে দেখা গেছে বাম কনুইতে হেয়ারলাইন ফ্র্যাকচার হয়েছে। ওই সময়-ই বলা হয় ওয়ার্নার শতভাগ সুস্থ বোধ করছেন না। সন্ধ্যায় কনকাশন পরীক্ষাতেও উতরে যেতে পারেননি।

ক্রিকেট অস্ট্রেলিয়া বিবৃতিতে বলেছে, ‘ওয়ার্নার তৃতীয় টেস্টে ফেরার জন্য স্পোর্টস প্রোটোকল মেনে চলবেন।’