শুক্রবার শুরু হচ্ছে পিএসএল-এর ফাইনালে উঠার লড়াই

PSL-1Aকাল শুক্রবার থেকে শুরু হচ্ছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফাইনালে উঠার লড়াই। এদিন প্রথম কোয়ালিফায়ারে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের মুখোমুখি হবে তামিম ইকবালের পেশোয়ার জালমি। এই ম্যাচে জয়ী দল সরাসরি খেলবে ফাইনাল। তবে হেরে যাওয়া দলটির জন্য আরেকটি সুযোগ থাকবে।
শনিবার সাকিব আল হাসানের দল করাচি কিংসের মুখোমুখি হবে ইসলামাবাদ ইউনাইটেড। এই ম্যাচে জয়ী দল রবিবার তৃতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি হবে প্রথম কোয়ালিফায়ারে হারা দলের সঙ্গে। এই ম্যাচে জয়ী দল ফাইনালে ‍মুখোমুখি হবে প্রথম কোয়ালিফায়ারে বিজয়ী দলের সঙ্গে। ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৩ ফেব্রুয়ারি। 
/এফআইআর/