আইপিএলে প্রথম ম্যাচে গুজরাট টাইটান্সের জার্সিতে ফিল্ডিংয়ের সময় চোট পেয়ে মাঠের বাইরে ছিটকে গেছেন নিউ জিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। তাকে ছাড়াই তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে পাকিস্তানে যাবে কিউইরা। এই দলটি নেতৃত্বে থাকবেন টম ল্যাথাম।
১৪ এপ্রিল থেকে ৩ মে পর্যন্ত তিনটি ওয়ানডের সঙ্গে পাঁচটি টি-টোয়েন্টিও খেলবে নিউ জিল্যান্ড ও পাকিস্তান।
দলে নতুন মুখ বেন লিস্টার ও কোল ম্যাককঞ্চি। ১৫ জনের এই দলে আরও আছেন চ্যাড বাওয়েস, রাচিন রবীন্দ্র ও হেনরি শিপলি। ২০১৯ সালের বিশ্বকাপের রানার্সআপ হওয়া দলের ছয় জনকে রাখা হয়েছে এই দলে।
দল ঘোষণার দিনে পাকিস্তানের সাবেক ক্রিকেটার সাকলাইন মুশতাককে এই সিরিজের জন্য সহকারী কোচ নিযুক্তের কথা জানিয়েছে নিউ জিল্যান্ড ক্রিকেট।
নিউ জিল্যান্ডের ওয়ানডে স্কোয়াড: টম ল্যাথাম (অধিনায়ক), টম ব্লান্ডেল, চ্যাড বাওয়েস, ম্যাট হেনরি, বেন লিস্টার, কোল ম্যাককঞ্চি, অ্যাডাম মিলনে, ড্যারিল মিচেল, জিমি নিশাম, হেনরি নিকলস, রাচিন রবীন্দ্র, হেনরি শিপলি, ইশ সোধি, ব্লেয়ার টিকনার, উইল ইয়াং।