ফতুল্লা খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন আরব আমিরাতের অধিনায়ক আমজাদ জাবেদ। এই ব্যাটিং উইকেটে আরব আমিরাতের দুই ওপেনার রোহান মুস্তফা ও মোহাম্মদ খলিল ৮৩ রানের উদ্বোধনী জুটি গড়েন। আর তাতেই বড় পুঁজি পায় আরব আমিরাত।
রোহান মুস্তফা ৫০ বলে ৭ চার ও ৪ ছয়ে ৭৭ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন। তার ইনিংসের ওপর ভর করেই আরব আমিরাত নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট ১৭৬ রান তোলে। অন্য ব্যাটসম্যানদের মধ্যে মোহাম্মদ শাহজাদ (২৫*), মোহাম্মদ কালিম (২৫) ও ওসমান মুস্তাক (২৩*) রান করেন।
আফগানিস্তানের বোলারদের মধ্যে রাশেদ খান একাই নেন ৩টি উইকেট। তিনি ৪ ওভার বোলিং করে খরচ করেন ২৫ রান। এছাড়া আমির হামজা একটি উইকেট নিয়েছেন।
১৭৭ রানের লক্ষ্যে খেলতে নেমে আফগানিস্তান ১৯.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৬০ রানে থেমে যায়। দলের হয়ে সর্বোচ্চ ৭২ রান করেন করিম সিদ্দিক। আফগানিস্তানকে বাচাঁতে তার খেলা এই ইনিংস কার্যকরী ভূমিকা রাখতে পারেনি। তিনি ৪৮ বলে ৮ চার ও এক ছয়ে তার ইনিংসটি সাজিয়েছেন। অন্য ব্যাটসম্যানদের মধ্যে মোহাম্মদ নবী ২৩ ও নাজিবুউল্লাহ জাদরান ২১ রান করেছেন।
আরব আমিরাতের বোলারদের মধ্যে সর্বোচ্চ ৩টি উইকেট নিয়েছেন রোহান মুস্তফা। তিনি ২.৫ ওভার বল করে ১৯ রান খরচায় নিয়েছেন শেষ তিনটি উইকেট। এছাড়া ফারহান আহমেদ ও মোহাম্মদ নাভেদ প্রত্যেকে দুটি এবং আহমেদ রাজা ও আমজাদ জাবেদ প্রত্যেকে একটি করে উইকেট নেন।
/আরআই/এফআইআর/