পাকিস্তান জাতীয় দলের বোলিং কোচ নিযুক্ত হয়েছেন দেশটির সাবেক অলরাউন্ডার আজহার মাহমুদ। আসন্ন এশিয়া কাপ ও টি-টুয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে আজহারকে বোলিং কোচের দায়িত্ব দেয় পিসিবি।
বর্তমান বোলিং কোচ মুশতাক আহমেদের স্থলাভিষিক্ত হলেন আজহার। আসন্ন এশিয়া কাপ ও টি-টুয়েন্টি বিশ্বকাপের আগেই তাকে দলের সঙ্গে যুক্ত করবে পিসিবি।
পাকিস্তান জাতীয় দলের হয়ে ২১ টেস্টে ৩৯ উইকেট নেয়ার পাশাপাশি ৯০০ রান করেন আজহার। অন্যদিকে ১৪৩টি ওয়ানডেতে ১২৩ উইকেট নেয়ার পাশাপাশি ১৫২১ রান করেন তিনি। বর্তমান পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দল ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে খেলছেন এই অলরাউন্ডার।
/এমআর/