এ প্রসঙ্গে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)- এর সচিব অনুরাগ ঠাকুর বলেন, ‘২০১৬ এশিয়া কাপ থেকে মোহাম্মদ শামির নাম প্রত্যাহারের বিষয়টি বিসিসিআই নিশ্চিত করছে। বাঁ হ্যামস্ট্রিংয়ের গ্রেড-টু ইনজুরি থেকে সুস্থ হয়ে উঠতে তাকে আরও সময় দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
এরফলে নিজেদের মাঠে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপেও তার অংশ নেওয়া নিয়ে সংশয় দেখা দিয়েছে। এশিয়া কাপে শামির পরিবর্তে আরেক পেসার ভুবনেশ্বর কুমারকে দলে নিয়েছেন নির্বাচকরা।
গত বছর ওয়ানডে বিশ্বকাপের পর ইনজুরির কারণে দীর্ঘ দিন মাঠের বাইরে রয়েছেন শামি। এমনকি সর্বশেষ অস্ট্রেলিয়া সফরে দলে ডাক পেলেও হ্যামস্ট্রিং ইনজুরির কারণে নাম প্রত্যাহার করতে বাধ্য হন।
/এফআইআর/