দ. আফ্রিকার বিপক্ষে খুলনা-রাজশাহীতে খেলবে যুবারা

আগামী ৩ জুলাই বাংলাদেশ সফরে আসবে দক্ষিণ আফ্রিকার অনূর্ধ্ব-১৯ দল। সফরে দুই দল পাঁচটি ওয়ানডে খেলবে। খেলা হবে খুলনা ও রাজশাহীতে। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে দ্বিপক্ষীয় সিরিজের সূচি চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আগামী ৩ জুলাই বাংলাদেশে পা রেখে প্রোটিয়ারা চলে যাবে খুলনায়। ৪ ও ৫ জুলাই অনুশীলনের পর ৬ জুলাই শেখ আবু নাসের স্টেডিয়ামে দুই দল প্রথম ওয়ানডে খেলবে। এই ম্যাচ দিয়ে লম্বা সময় পর খুলনাতে আন্তর্জাতিক ক্রিকেট ফিরবে। ৯ ও ১১ জুলাই একই মাঠে অনুষ্ঠিত হবে পরের দুই ওয়ানডে।

ওখানে তিনটি ওয়ানডে খেলে বাংলাদেশ দল চলে যাবে রাজশাহী। ২৪ ও ১৭ জুলাই শেষ দুটি ওয়ানডে অনুষ্ঠিত হবে শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে।