মনোবিদের ক্লাসে তামিম-মুশফিকরা, ফিরেই হাথুরুসিংহের ব্যস্ত সময়

ছুটি কাটিয়ে শনিবার রাতে দেশে ফেরেন বাংলাদেশ দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। ফেরার সময় অবশ্য মাইন্ড ট্রেনার অ্যালান ব্রাউনিকে সঙ্গে নিয়ে এসেছেন। শুধু মাইন্ড ট্রেনারের ওপরই ভরসা রাখছে না বাংলাদেশ ক্রিকেটর নিয়ন্ত্রক সংস্থা, এশিয়া কাপের আগে তামিম-সাকিবরা পাবেন সাইকোলজিস্ট ডক্টর ফিলকে, যিনি বাংলাদেশ দলের সঙ্গে আগেও কাজ করেছেন।

taskin trainবাংলাদেশ দলের সহকারী কোচ হিসেবে নিয়োগ পাওয়া নিক পোথাসের তত্ত্বাবধানে গত কয়েকদিন প্রি-ক্যাম্প অনুশীলন হয়েছে। রবিবার হাথুরুসিংহে যোগ দিয়ে দায়িত্ব বুঝে নিয়েছেন। এদিন বাংলাদেশ দলের অনুশীলন দুপুর দুইটায় থাকলেও সকাল ১১টায় হোম অব ক্রিকেটে হাজির এই শ্রীলঙ্কান কোচ। এরপর ছুটে যান মিরপুরের সেন্টার উইকেটে। সেখানে প্রধান পিচ কিউরেটর গামিনি ডি সিলভার সাথে খুঁটিয়ে খুঁটিয়ে উইকেট দেখেন। এরপর তাকে কথা বলতে দেখা যায় ক্রিকেট পরিচালনা বিভাগের ম্যানেজার শাহরিয়ার নাফিসের সঙ্গে। উইকেট দেখে কয়েক দফা মিটিং করে দুপুর দুইটায় শিষ্যদের নিয়ে অনুশীলনে নামেন দ্বিতীয় দফায় বাংলাদেশ দলের দায়িত্ব নেওয়া এই কোচ।

এদিকে দুপুরে অনুশীলন শুরুর আগে মাইন্ড ট্রেনার অ্যালান ব্রাউনির সঙ্গে একটি সেশন পার করেছেন ক্রিকেটাররা। প্রায় ঘণ্টাব্যাপী মেন্টাল স্ট্রেন্থের এই সেশন চলে মিরপুরে। দীর্ঘদিন ধরেই মনোবিদ নিয়োগ নিয়ে আলোচনা চলছিল। হাথুরুসিংহে যোগ দেওয়ার পর অবশেষে এটি বাস্তাবায়ন হলো। আগামী দুই সপ্তাহ থাকবেন ব্রাউনি। 

trainমাইন্ড ট্রেনার অ্যালান ব্রাউনির কার্যক্রম নিয়ে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান শাহরিয়ার নাফিস বলেছেন, ‘আজকে (রবিবার) থেকে ব্রাউনি কাজ করা শুরু করেছেন। উনি প্রথম ধাপে দুই সপ্তাহ কাজ করবেন শারীরিকভাবে। যদিও উনার অনলাইন কাজগুলো বেশ আগে থেকে শুরু হয়েছে। মূলত উনার কাজ হচ্ছে একটা দলের পরিবেশে ব্যক্তিগতভাবে খেলোয়াড়ের যে কোয়ালিটি থাকে, সেটা নিয়ে।’

taskin bowlমাইন্ড ট্রেনার চলে যাওয়ার পর বিসিবি একজন সাইকোলজিস্টও নিয়োগ দেবে। এশিয়া কাপ পর্যন্ত তিনি ক্রিকেটারদের সাথে কাজ করবেন। নাফিস বলেছেন, ‘আগস্টে যিনি আসবেন, উনি ক্লাসিকাল সাইকোলোজিস্ট। আগেও বাংলাদেশ দলের সঙ্গে কাজ করছেন, ডক্টর ফিল। উনি খেলোয়াড়দের ব্যক্তিগত বিষয়ে কাজ করবেন। আমাদের পরিকল্পনা হচ্ছে নিয়মিত এ ধরনের বিষয় রাখা। এটা ২৪ ঘণ্টা রাখা দরকার না। সব জায়গায় দেখবেন তাদের কর্মকাণ্ড বছরব্যাপী হয় না, ধাপে ধাপে হয়।’