ভারতের বিপক্ষে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল সামনে রেখে কনসালট্যান্ট হিসেবে অস্ট্রেলিয়ার ব্যাকরুমে যোগ দিলেন সাবেক জিম্বাবুয়ে অধিনায়ক ও ইংল্যান্ডের হেড কোচ এন্ডি ফ্লাওয়ার।
ফাইনালের পর ১৬ জুন থেকে শুরু হচ্ছে অ্যাশেজ। এই সিরিজের শেষ অর্ধে একই ভূমিকায় ফিরবেন ফ্লাওয়ার।
ইংল্যান্ডে ফ্লাওয়ারের কোচিং অভিজ্ঞতা ভালোই। ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত জাতীয় পুরষ দলের প্রধান কোচ ছিলেন। দলটির টিম ডিরেক্টরও ছিলেন তিনি। এই দুই ভূমিকায় তার অধীনে ইংল্যান্ড তিনটি অ্যাশেজ সিরিজ জিতেছিল।
ইংল্যান্ডে কোচিং শেষে ফ্লাওয়ার বিশ্বের বিভিন্ন টি-টোয়েন্টি লিগে সাপোর্ট স্টাফ দলে ছিলেন। সেখানেও তার কোচিংয়ে সাফল্যের মুখ দেখে দলগুলো। সবশেষ তিনি এই বছরের আইপিএলে লখনউ সুপার জায়ান্টসের প্রধান কোচ ছিলেন। টানা দ্বিতীয়বারের মতো প্লে অফ খেলে দলটি।