বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সোমবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে কেন্দ্রীয় চুক্তিতে থাকা ১৪ ক্রিকেটারের তালিকা প্রকাশ করেছে। এই তালিকায় নতুন মুখ সৌম্য সরকার, সাব্বির রহমান রুম্মন ও মুস্তাফিজুর রহমান। এই চুক্তি আগামী ডিসেম্বর পর্যন্ত বহাল থাকবে।
গত জানুয়ারি মাস থেকে ক্রিকেটাররা বেতন পাবেন। সোমবার তালিকা পাঠালেও ক্যাটাগরি নির্ধারণ করেনি বিসিবি। আগের তালিকা থেকে বাদ পড়েছেন এনামুল হক বিজয়, রুবেল হোসেন ও শফিউল ইসলাম।
আগের চেয়ে ক্রিকেটারদের বেতন ২৫ শতাংশ করে বেড়েছে। 'এ প্লাস' ক্যাটাগরির ক্রিকেটাররা ২.৫ লাখ টাকা করে বেতন পাবেন। 'এ' ক্যাটাগরিতে থাকা খেলোয়াড়দের বেতন ২ লাখ ১২ হাজার ৫০০ টাকা। 'বি' ক্যাটাগরিতে ১ লাখ ৫০ হাজার, 'সি' ক্যাটাগরিতে ১ লাখ ১২ হাজার ৫০০ টাকা ও 'ডি' ক্যাটাগরিতে ৭৫ হাজার টাকা।
কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটাররা: সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিক রহিম, মাশরাফি বিন মর্তুজা, মাহমুদউল্লাহ রিয়াদ, ইমরুল কায়েস, নাসির হোসেন, মুমিনুল হক, তাইজুল ইসলাম, আল আমিন, আরাফাত সানি, সৌম্য সরকার, সাব্বির রহমান ও মুস্তাফিজুর রহমান।
/আরআই/এমআর/