মঙ্গলবার টিম হোটেলে সংবাদ সম্মেলনে ভারতীয় ব্যাটসম্যান প্রশংসা করলেন আমিরের। তিনি বলেন, ‘আমিরকে ক্রিকেটে ফিরতে দেখে আমি খুব খুশি। সে তার ভুল বুঝতে পেরে নিজেকে শুধরে নিয়েছে। নিজেকে ফিরে পেতে কঠোর পরিশ্রম করেছে এবং আবার এই পর্যায়ে উঠে আসতে দারুণ সাহসিকতার পরিচয় দিয়েছে। তার জন্য শুভকামনা রইলো।’
তিনি আরও যোগ করেন, ‘আমির ছিলেন বিশ্বমানের বোলারদের একজন। গত ৫ বছর খেলতে পারলে তিনি বিশ্বের শীর্ষ ২-৩ বোলারদের মধ্যে থাকতেন।’
/আরআই/এফআইআর/