টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগেই ধাক্কা খেলো আফগানিস্তান। দুই ম্যাচের সিরিজ থেকে ছিটকে গেছেন পেসার নাভিন উল হক। আফগানিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছে, হাঁটুর চোটে নাভিন ছিটকে গেছেন। তার বদলে সিরিজে যুক্ত হয়েছে আরেক পেসার নিজাত মাসুদের নাম।
আফগান ক্রিকেট বোর্ড আরও জানিয়েছে, হাঁটুর চোট নিয়ে বিশেষজ্ঞ দেখাতে যুক্তরাজ্য সফর করবেন নাভিন। সেখানে তাকে ছোট অস্ত্রোপচারও করতে হবে।
এদিকে, ২৪ বছর বয়সী নিজাতের গত মাসে বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টে অভিষেক হয়েছে। সেখানে প্রথম ইনিংসেই ৫ উইকেট নিয়ে সাড়া ফেলেছেন তিনি!
সিরিজের টি-টোয়েন্টি দুটি হবে ১৪ ও ১৬ জুলাই। দুটি ম্যাচই হবে সিলেটে।