এক বিরল রেকর্ডের সাক্ষী হলো বাংলাদেশ-ভারত ম্যাচ। ভারতের পাঁচজন বোলারের চারজনই একই ইকোনমি রেট নিয়ে ৪ ওভারের বোলিং কোটা শেষ করেছেন এদিন।
ভারতের হয়ে আশিষ নেহরা, যশপ্রিত বুমরাহ, হার্দিক পান্ডে ও রবিচন্দ্রন অশ্বিন চার ওভারের স্পেলে সমান ২৩ রান করে দিয়েছেন। চারজনেরই ইকোনমি রেট ৫.৭৫। তবে নেহরা ৩ উইকেট পেলেও বাকি তিনজন পান একটি করে উইকেট।
কিন্তু শেষ ওভারে দুটি ওয়াইড দেওয়ায় ৪ ওভারে সর্বমোট ২৫ রান দেওয়া জাদেজার ইকোনমি রেট বেড়ে দাঁড়ায় ৬.২৫।
/এমআর/