জন্মের পর চারমাস ১৭ দিনের মাথায় প্রথমবারের মতো বাংলাদেশে আসছে সাকিবের রাজকন্যা আলাইনা হাসান অব্রি। মা উম্মে আহমেদ শিশিরের সঙ্গে বৃহস্পতিবার রাতে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের উদ্দেশে উড়াল দিয়েছে সে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেশে ফেরার তথ্য নিশ্চিত করেছেন শিশির। সাকিব নিজেও তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে বিষয়টি নিশ্চিত করেছেন।
গত বছরের নভেম্বর মাসের নয় তারিখে সাকিব-শিশিরের ঘর আলো করে আসে তাদের প্রথম কন্যা সন্তান। জন্মের সময় থেকেই যুক্তরাষ্ট্রে ছিল মেয়ে অব্রি। স্ত্রী আর কন্যাকে দেখতে এরই মধ্যে কয়েক দফা যুক্তরাষ্ট্রে যাওয়া আসা করতে হয়েছে সাকিবকে।
এর আগে জিম্বাবুয়ে সিরিজ চলাকালীন সময়েই যুক্তরাষ্ট্র থেকে ফিরে সাকিব জানিয়েছিলেন ফেব্রুয়ারিতে দেশে ফিরবে তাদের মেয়ে। মজার ব্যাপার হলো, মেয়ের ফেরার দিনেই এশিয়া কাপে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে মাঠে নামছেন সাকিব।
/এমআর/