মাত্র ৮৩ রান করেও ভারতের বিপক্ষে দুর্দান্ত লড়াই করলো পাকিস্তান। তাও আবার ৫ বছর নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা মোহাম্মদ আমিরের কল্যাণে। ৪ ওভার বল করে ১৮ রান খরচায় তিনি ৩ উইকেট তুলে নেন। কিন্তু মাত্র ৮৩ রানের পুঁজি থাকায় আমিরের ওই ভয়ঙ্কর স্পেলেও ম্যাচ জিততে পারেনি পাকিস্তান।
তারপরও ম্যাচ শেষে পাকিস্তানের কোচ ওয়াকার ইউনুসের কণ্ঠে প্রশংসা ঝরেছে আমিরের পারফরম্যান্সে। তিনি বলেন, ‘আমিরের স্পেলটা ছিল দুর্দান্ত, দ্রুত সে তিন উইকেট তুলে নিয়েছে। আরও কিছু উইকেট তুলে নিতে পারলে ভালো হতো। কিন্তু কোহলি ও যুবরাজ যেভাবে পরিস্থিতি সামাল দিয়েছে তাতেই ম্যাচ আমাদের হাতছাড়া হয়ে যায়।’
দলের ব্যাটিংয়েন বিষয়ে তিনি বলেন, ‘ব্যাটিংয়ের কথা যদি বলি তবে আমাদের রান যথেষ্ট ছিল না। বোলিংয়ে আমরা যথেষ্ট লড়াই করেছি। আমি মনে করি ৩০-৪০ রান কম ছিল আমাদের। যেভাবে বল করেছিলাম তাতে করে একটি ভালো ম্যাচ হতে পারতো। কিন্তু রান যথেষ্ট না থাকায় তা হয়নি।’
ভারতের ব্যাটসম্যানদের কৃতিত্ব দিতে গিয়ে ওয়াকার বলেন, ‘আমি কৃতিত্বটা ভারতের ব্যাটসম্যানদের দেব। কারণ তারা চাপের মধ্য থেকে দুর্দান্ত কামব্যাক করেছে। সত্যি আমাদের ফাস্ট বোলাররা কিছু দর্দান্ত পারফর্ম করেছে। যা যে কোনও দলের বিপক্ষে যে কোনও সময় কাজে লাগতে পারে। আশা করছি পরবর্তী ম্যাচে আমরা ভালো ক্রিকেট খেলতে পারবো্’
/আরআই/এমআর/