শনিবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু হচ্ছে শ্রীলঙ্কার। দুর্ভাগ্য তারকা অফস্পিনার মাহিশ থিকশানাকে পাচ্ছে না তারা। লঙ্কানদের হেড কোচ ক্রিস সিলভারউড ম্যাচের আগের দিন এমন তথ্য দিয়েছেন।
সিলভারউড বলেছেন, ‘থিকশানা এখনও হ্যামস্ট্রিংয়ের ইনজুরি থেকে সেরে উঠেননি। ফলে টুর্নামেন্ট ওপেনারে তার খেলা হচ্ছে না। তবে পরবর্তী ম্যাচগুলো তাকে পাওয়ার ব্যাপারে আমরা আশা রাখছি।’
এশিয়া কাপের সময় হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে পড়েন থিকশানা। তার অনুপস্থিতিতে স্পিন শক্তি নিয়ে কিছুটা দুশ্চিন্তায় আছে লঙ্কান শিবির। মূল স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে আগেই টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন। থিকশানাও না থাকায় এখন স্পিন বোলিংয়ের বাড়তি বোঝা নিতে হবে অলরাউন্ডার ধনাঞ্জয়া ডি সিলভা, দুনিথ ভেল্লালাগে ও দুশান হেমন্থর।