মিরপুরের উইকেট থেকে ঘাস উধাও!

ভারতের বিপক্ষে উদ্বোধনী ম্যাচে ঘাসে ঢাকা ছিলো মিরপুরের উইকেট। পরের কয়েকটি ম্যাচেও বোলারদের দাপট ছিল মিরপুরের উইকেটে। তবে রবিবার শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে পেস বোলিং সহায়ক উইকেট থেকে সরে এসেছে বাংলাদেশ। রবিবার যে উইকেটে খেলা হবে সেখানে ঘাস প্রায় নেই বললেই চলে!মিরপুর

আজ দুই দলের লড়াই অনুষ্ঠিত হবে মিরপুরের তিন নম্বর উইকেটে। উদ্বোধনী ম্যাচটি হয়েছিলো পাঁচ নম্বর উইকেটে। 

হয়তো শ্রীলঙ্কান অধিনায়ক লাসিথ মালিঙ্গার গতিময় বোলিং এড়াতেই এমন সিদ্ধান্ত! তবে এই উইকেটে আগের ম্যাচগুলোর মতো পেসাররা ব্যাটসম্যানদের গতি দিয়ে পরাস্ত না করতে পারলেও স্পিন বোলিং কার্যকর হতে পারে বলে ধারণা করা হচ্ছে। উইকেট থেকে বোলাররা যেমন সুবিধা পাবেন, একই রকম সুবিধা আদায় করতে পারবেন ব্যাটসম্যানরাও।

এই কারণে রবিবার বাংলাদেশের একাদশ থেকে একজন পেসার কমে স্পিনার ঢোকার সমূহ সম্ভাবনা রয়েছে।

/আরআই/এমআর/