মুশফিক সঠিক সময়েই জ্বলে উঠবে: মাশরাফি

বাংলাদেশ দলের সবচেয়ে নির্ভরযোগ্য ব্যাটসম্যান মনে করা হয় টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিমকে। কিন্তু সাম্প্রতিক সময়ে ফর্মে নেই তিনি। এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে ভারতের বিপক্ষে অপরাজিত ১৬ রানের ইনিংস খেললেও আরব আমিরাত ও শ্রীলঙ্কার বিপক্ষে মাত্র ৪ রান এসেছে তার ব্যাট থেকে।rahim-masrafi-mushi
সামনে ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ। দলের গুরুত্বপূর্ণ ব্যাটসম্যান রানে নেই। স্বাভাবিকভাবে অধিনায়কের কপালে ভাজ পড়ার কথা। কিন্তু সবাইকে অবাক করে মাশরাফি জানালেন, বিষয়টি নিয়ে মোটেও চিন্তিত নন তিনি! তার বিশ্বাস সঠিক সময়েই জ্বলে উঠবেন মুশফিক।

মাশরফি বলেন, ‘আমি এটাকে খুব স্বাভাবিকভাবে দেখি। একজন খেলোয়াড়ের এমন হতেই পারে। আর টি-টোয়েন্টিতে প্রতিদিন একজন পারফরম্যান্স করবে না। আজকে রুম্মন করেছে, অন্যদিন হয়তো মুশফিকই করবে। মুশফিক যে ধরনের খেলোয়াড়, আমার বিশ্বাস সে সঠিক সময়ে ক্লিক করবে।’

/আরআই/এমআর/