টানা চার ম্যাচ হেরে বিশ্বকাপ সেমিফাইনালের আশা একরকম শেষ হয়ে গেছে ইংল্যান্ডের। বাকিটা টিকে আছে যদি কিন্তুর হিসেবে। সেটিও শেষ হয়ে যেতে পারে আজ। এমন অবস্থায় আজ তাদের প্রতিপক্ষ টুর্নামেন্টে এখনও অপরাজিত ভারত। স্বাগতিকদের বিপক্ষে লখনউয়ে আজ টস জিতেছে ইংল্যান্ড। শুরুতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে তারা।
অবশ্য টস হারলেও অধিনায়ক রোহিত শর্মা জানিয়েছেন, শুরুতে তারা ব্যাট করতে চেয়েছিলেন। কিন্তু টুর্নামেন্টে যে পাঁচ ম্যাচ তারা জিতেছে সেখানে একবারও প্রথমে ব্যাট করেনি তারা। ভারত আজ অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামছে। ইংল্যান্ডও একাদশে পরিবর্তন আনেনি।
ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), সূর্যকুমার, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মোহাম্মদ শামি, জসপ্রীত বুমরা ও মোহাম্মদ সিরাজ।
ইংল্যান্ড একাদশ: জনি বেয়ারস্টো, ডাভিড মালান, জো রুট, বেন স্টোকস, জস বাটলার (অধিনায়ক ও উইকেটরক্ষক), লিয়াম লিভিংস্টোন, মঈন আলী, ক্রিস ওকস, ডেভিড উইলি, আদিল রশিদ ও মার্ক উড।