আমিরাতের সংগ্রহ ১২৯ রান

এশিয়া কাপে নিজেদের তৃতীয় ম্যাচে প্রথমে ব্যাট করে পাকিস্তানের বিপক্ষে রানের ১২৯ রানের পুঁজি সংগ্রহ করেছে আরব আমিরাত। দলের হয়ে সর্বোচ্চ ৪৬ রান করেছেন শাইমান আনোয়ার। ম্যাচ জিততে আফ্রিদিদের প্রয়োজন ১৩০ রান।picture by sazzadhossain_19
ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পরে আরব আমিরাত। দলীয় ৫ রানে দুটি উইকেটের পতন ঘটে। একে একে ফিরে যান রোহান মুস্তফা (১) ও মোহাম্মদ কলিম (১)। দলীয় ১২ রানে মোহাম্মদ শেহজাদকে (৫) ফেরান ইরফান। দলীয় ৪১ রানে আঘাত হানেন আফ্রিদি। ব্যক্তিগত ৯ রানে উসমান মুশতাককে ফেরান তিনি। ৪১ রানের মাথায় চার উইকেট হারিয়ে বিপদে পড়ে আমজাদ জাভেদের দল।

তবে ব্যাট চালিয়ে খেলছিলেন শাইমান আনোয়ার। দলীয় ৭২ রানে ইরফানের বলে আউট হন তিনি। আউট হওয়ার আগে ৪২ বলে ৪৬ রান করেন তিনি। 

১২ ওভারে ৪ উইকেটে ৫৩ রান ছিল আরব আমিরাতের। সেখান থেকে ১৬ তম ওভারে দলীয় ১০০ রান পার করে আরব আমিরাত। অর্থ্যাৎ উসমান-আমজাদ জুটি ও শাইমান আনোয়ারের কল্যাণে মাত্র ৪ ওভারে ৪৭ রান করে তারা। 

শাইমান আউট হওয়ার পর হাল ধরেন উসমান ও আমজাদ। এ দুজন ৩২ বলে ৪৬ রানে জুটি গড়ে তোলেন। ১৭ বলে ২১ রান করে আউট হন উসমান। আমজাদ জাভেদ ১৮ বলে অপরাজিত ২৭ রান করেন। ৪ বলে অপরাজিত ১০ রান করেন নাভিদ। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১২৯ রান করে আরব আমিরাতের।

৪ ওভার বল করে ৬ রানের বিনিময়ে ২টি উইকেট নিয়েছেন আমির। এছাড়া ৪ ওভারে ৩০ রান দিয়ে দুটি উইকেট নেন ইরফান। অভিষিক্ত নওয়াজ ৩ ওভারে ২৬ রান দিয়ে কোনও উইকেট পাননি।

ছবি: সাজ্জাদ হোসেন 
/এমআর/