এদিন আগে ব্যাট করে ১৩৮ রান করেছ শ্রীলঙ্কা। এমন স্কোরকে লড়াকুই বলছেন ম্যাথুস। তিনি বলেন, ‘আমরা লড়াকু স্কোরই গড়েছিলাম। কিন্তু ভারতের ব্যাটসম্যানরা খুব ভালো ব্যাটিং করেছে। শেষদিকে মনে হয়েছে আমরা ১৫-২০ রান কম করেছি। তবে আজকের ব্যাটিং নিয়ে আমি সন্তুষ্ট।’
সাঙ্গাকারা ও জয়াবর্ধনকে হারিয়ে দলটি ভঙ্গুর হয়ে গেছে কিনা জানতে চাইল ম্যাথুস বলেন, ‘এ প্রশ্নের উত্তর আমি আগেও দিয়েছি। একজন খেলোয়াড় সারাজীবন খেলবে না। আর সব সময়ই সিনিয়ররা ভালো খেলবে না। তরুণদের আরও দায়িত্ব নিয়ে খেলতে হবে।’
/আরআই/এমআর/