বাংলাদেশের কাছে হারার পর নিজের টুইটার অ্যাকাউন্টে ক্রিকেটার থেকে রাজনীতিবিদ বনে যাওয়া ইমরান লিখেছেন, 'এশিয়া কাপ থেকে পাকিস্তান দল বাজেভাবে বিদায় নেওয়ায় ক্রিকেট ভক্তদের ক্রোধটা বোধগম্য। কারণ আমাদের দেশ প্রতিভায় ভরা।'
তিনি আরও বলেন, 'এই দলেও যথেষ্ট প্রতিভাবান খেলোয়াড় আছেন। বর্তমান দলের সমন্বয় ঠিক হলে সাফল্য মিলবে।' সাম্প্রতিক সময়ে পাকিস্তানের তুখোড় এই রাজনীতিবিদ এ জন্য পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকেও দায়ী করেছেন। তিনি বলেন, 'পিসিবি মেধার ওপর দাঁড়ানো একটি প্রতিষ্ঠান হলে প্রতিভা লালন করতো। কিন্তু যখন সব প্রতিষ্ঠানে নওয়াজ শরীফের নিজের মানুষ তখন পিসিবি প্রধান মেধার ভিত্তিতে দল নির্বাচন করবেন তা আশা করা যায় না।'
/এমআর/