অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ

জীবন-বর্ষণের বলে পাকিস্তান ১৫৫ রানে অলআউট

মিডিয়াম পেসার রোহানাত দৌল্লা বর্ষণ ও অফস্পিনার পারভেজ আহমেদ জীবন চারটি করে উইকেট নেন। বাংলাদেশ তাদের বাঁচা মরার ম্যাচে পাকিস্তানকে ১৫৫ রানে অলআউট করেছে। শনিবার বেনোনিতে ৪০.৪ ওভারেই শেষ হয় পাকিস্তানের ইনিংস।

আট ওভারে বর্ষণ ২৪ রান দিয়ে চার উইকেট নেন। জীবন ১০ ওভারে সমান সংখ্যক উইকেট নিতে খরচ করেন একই রান। টসে জিতে বাংলাদেশের আমন্ত্রণে ব্যাটিং করতে নেমেছিল পাকিস্তান।

আরাফাত মিনহাস পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৩৪ রান করেন। সেমিফাইনালে যেতে বাংলাদেশকে ৩৮.১ ওভারে লক্ষ্য পূরণ করতে হবে।

এরই মধ্যে পাঁচবারের চ্যাম্পিয়ন ভারত, তিনবারের শিরোপা জয়ী অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা শেষ চারে জায়গা করে নিয়েছে।