যেই ছবিটি ভাইরাল হয়ে ঘুরে ফিরছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এমন ছবিকে ঘিরে রিপোর্ট করা থেকে বিরত থাকেনি ভারতীয় সংবাদ মাধ্যমও। আনন্দবাজার ও জি নিউজেও প্রকাশিত হয়েছে এ সংক্রান্ত একটি প্রতিবেদন।
এ প্রসঙ্গে শনিবার ম্যাচের আগে সংবাদ সম্মেলনে প্রশ্ন করা হয়েছিল ভারতীয় টিম ম্যানেজার রবি শাস্ত্রীকে। এমন ছবি তিনি দেখেননি দাবি করে বলেছেন, ‘পত্রিকার কাজ পত্রিকা করেছে। আমি সাধারণত খেলার সময় পত্রিকা দেখি না। আপনারা যারা পড়েন তারা এই বিষয়টি যাচাই বাছাই করবেন। আমাদের কাজ হচ্ছে ক্রিকেট খেলা।’
/আরআই/এফআইআর/