শ্রীলঙ্কার নতুন ফাস্ট বোলিং কোচ আকিব জাভেদ। শনিবার তাকে নিয়োগের ঘোষণা দিয়েছে এসএলসি। আপাতত তাকে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষ পর্যন্ত দায়িত্ব দেওয়া হয়েছে।
খেলা ও কোচিংয়ে আকিবের সমৃদ্ধ ক্যারিয়ার। ১৯৯২ সালে ওয়ানডে বিশ্বকাপ জেতেন। বল হাতে নিয়েছেন ২০০ এর বেশি উইকেট। ২০০৪ সালে পাকিস্তানের যুব বিশ্বকাপ জয়ী দলের কোচ ছিলেন। ২০০৯ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী দলের বোলিং কোচ ছিলেন আকিব।
কোচ হিসেবে সংযুক্ত আরব আমিরাতকে ওয়ানডে ও টি-টোয়েন্টি স্ট্যাটাস এনে দেন পাকিস্তানের সাবেক এই পেসার। বর্তমানে পিএসএলে লাহোর কালান্দারসের হেড কোচ ও ক্রিকেট অপারেশনসের ডিরেক্টর আকিব।