এদিন প্রথমে সাজঘরে ফেরেন টাইগার ওপেনার সৌম্য সরকার। চতুর্থ ওভারের শেষ বলে নেহরার বলে হার্দিক পান্ডের বলে ক্যাচ তুলে আউট হন তিনি। আউট হওয়ার আগে ৯ বলে ১৪ রান করেছেন সৌম্য। এরপর ৪.৪ ওভারে যশপ্রিত বুমরাহর বলে এলবিডব্লিউ'র শিকার হন তামিম। আউট হওয়ার আগে তিনি ১৭ বলে ১৩ রান করেন। এরপর হাল ধরেন সাকিব ও সাব্বির রহমান। তবে ১৬ বলে ২১ রান করে অশ্বিনের বলে ক্যাচ তুলে সাজঘরে ফিরেন সাকিব। ১১.৪ ওভারে রান আউটের শিকার হয়ে সাজঘরে ফেরেন মুশফিক (১)। পরের বলে কোহলির হাতে ক্যাচ তুলে আউট হন মাশরাফি (০)।
রবিবার রাতে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। বৃষ্টিতে দেরি হওয়ায় খেলা হবে ১৫ ওভার করে। রাত সাড়ে ৯টায় ম্যাচটি শুরু হবে। একজন বোলার সর্বোচ্চ ৩ ওভার করে বোলিং করতে পারবেন। ইনিংসের মাঝখানে বিরতি মাত্র ১০ মিনিট।
খেলা শুরু হওয়ার কথা ছিল সাড়ে ৭টায়। কিন্তু পৌনে ৬টায় হানা দেয় কালবৈশাখী ঝড় ও ভারি বৃষ্টি। স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিনের ফ্রেমের একাংশ ঝড়ে উড়ে যায়। ফলে ম্যাচটি নিয়ে কিছুটা শঙ্কা দেখা দেয়। তবে সাড়ে ৮টার সময় পিচ পর্যবেক্ষণ করে আম্পায়াররা জানান উইকেটের অবস্থা ভালো। তবে সীমানার আশেপাশের কিছু অংশ এখনও ভেজা। এরপর ৮টা ৪৫ মিনিটে আবারও মাঠ পর্যবেক্ষণ করেন তারা। এরপরই সিদ্ধান্ত নেওয়া হয় ম্যাচটি ১৫ ওভারের অনুষ্ঠিত হবে।
খেলা দেখতে ইতোমধ্যে স্টেডিয়াম এলাকায় জনতার ঢল নেমেছে। তবে কেবল স্টেডিয়ামই নয়, সারা বাংলাদেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে টেলিভিশন সেটের সামনে।
/এমআর/