এশিয়া কাপের ফাইনালে ভারতের বিপক্ষে প্রথমে ব্যাট করে নির্ধারিত ১৫ ওভারে ৫ উইকেট হারিয়ে ১২০ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। ম্যাচ জিততে ধোনিদের প্রয়োজন ১২১ রান। এদিন ১৩ বলে ৩৩ রানের ঝড়ো ইনিংস খেলেন মাহমুদউল্লাহ। অন্যদিকে ২৯ বলে ৩২ রান করেন সাব্বির। এ দুজন ২০ বলে ৪৫ রানের জুটি গড়ে বাংলাদেশকে ভালো সংগ্রহ এনে দেন।
বৃষ্টিবিঘ্নিত ম্যাচে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান ভারতীয় অধিনায়ক এমএস ধোনি। শুরুটা বেশ ভালোই করেন তামিম সৌম্য। ৪ ওভারের উদ্বোধনী জুটিতে আসে ২৭ রান। চতুর্থ ওভারের শেষ বলে নেহরার বলে হার্দিক পান্ডের হাতে ক্যাচ তুলে আউট হন সৌম্য। সাজঘরে ফেরার আগে ৯ বলে ১৪ রান করেন তিনি।
এরপর হাল ধরেন সাব্বির ও মাহমুদউল্লাহ রিয়াদ। এ দুজন ২০ বলে ৪৫ রানের জুটি গড়ে বাংলাদেশকে ভালো সংগ্রহ এনে দেন। ১৩ বলে অপরাজিত ৩৩ রানের ঝড়ো ইনিংস খেলেন মাহমুদউল্লাহ। অন্যদিকে ২৯ বলে অপরাজিত ৩২ রান করেন সাব্বির। এ দুজন ২০ বলে ৪৫ রানের জুটি গড়ে বাংলাদেশকে ভালো সংগ্রহ এনে দেন।
রবিবার খেলা শুরু হওয়ার কথা ছিল সাড়ে ৭টায়। কিন্তু পৌনে ৬টায় হানা দেয় কালবৈশাখী ঝড় ও ভারি বৃষ্টি। স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিনের ফ্রেমের একাংশ ঝড়ে উড়ে যায়। ফলে ম্যাচটি নিয়ে কিছুটা শঙ্কা দেখা দেয়। তবে সাড়ে ৮টার সময় পিচ পর্যবেক্ষণ করে আম্পায়াররা জানান উইকেটের অবস্থা ভালো। তবে সীমানার আশেপাশের কিছু অংশ এখনও ভেজা। এরপর ৮টা ৪৫ মিনিটে আবারও মাঠ পর্যবেক্ষণ করেন তারা। এরপরই সিদ্ধান্ত নেওয়া হয় ম্যাচটি ১৫ ওভারের অনুষ্ঠিত হবে।
ছবি: সাজ্জাদ হোসেন।
/এমআর/