২০১৬ আসরের জন্য গুগল নিজেদের ডুডল তৈরি করেছে একটি স্টেডিয়ামের আকারে। যেখানে দেখা যাচ্ছে দু’দলের ক্রিকেটাররা খেলছেন। আর গ্যালারিতে থাকা দর্শকরা ক্রিকেটারদের মাতিয়ে তুলছেন।
ডুডলে ক্লিক করলে টি-২০ বিশ্বকাপের সময়-সূচিসহ এর বিস্তারিত সবকিছুর তথ্য চলে আসবে। ৮ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত ভারতের আটটি স্টেডিয়ামে এবারের বিশ্বকাপটি অনুষ্ঠিত হবে। যদিও বাংলাদেশের বিশ্বকাপ শুরু হবে ৯ তারিখে নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামার মধ্য দিয়ে।
/এমআর/