শ্রীলঙ্কার নির্বাচক কমিটিতে সাঙ্গাকারা

শ্রীলঙ্কার নির্বাচক কমিটিতে সাঙ্গাকারা শ্রীলঙ্কা ক্রিকেটের জাতীয় নির্বাচক কমিটিতে নাম লিখিয়েছেন সাবেক লঙ্কান অধিনায়ক কুমার সাঙ্গাকারা। সম্প্রতি লঙ্কান ক্রিকেট বোর্ড ঘোষিত পাঁচ সদস্যের এই কমিটির নেতৃত্বে রয়েছেন আরেক সাবেক তারকা অরবিন্দ ডি সিলভা।
নিউজিল্যান্ড, ভারত ও বাংলাদেশে সদ্য সমাপ্ত এশিয়া কাপে দলের ব্যর্থতার পর নতুন নির্বাচক কমিটি ঘোষণা করে শ্রীলঙ্কা। এই কমিটির বাকি সদস্যরা হলেন- রমেশ কালুভিতারানা, লালিথ কালুপেরুমা ও রঞ্জিত মাদুরাসিংহে।
নতুন এই কমিটি নির্বাচন করেন শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী। এই কমিটির মেয়াদ ৩০ এপ্রিল।
গত বছর আগস্টে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন সাঙ্গাকারা। কালুভিতারানা শ্রীলঙ্কার হয়ে ৪৯টি টেস্ট ও ১৮৯টি ওয়ানডে ম্যাচ খেলেছেন। অন্যদিকে কালুপেরুমা দুটি টেস্ট ও চারটি ওয়ানডেতে শ্রীলঙ্কাকে প্রতিনিধিত্ব করেছেন। সাবেক অফ স্পিনার মাদুরাসিংহে লঙ্কান জার্সি গায়ে তিনটি টেস্ট ও ১২টি ওয়ানডে ম্যাচে অংশ নিয়েছেন।

/এফআইআর/