নিউ ইয়র্কে ভারত ও বাংলাদেশের ওয়ার্ম আপ ম্যাচ হয়েছিল, তবে সেটা আন্তর্জাতিক ক্রিকেটের মর্যাদা পায়নি। সোমবার প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ দিয়ে এই মাঠে আন্তর্জাতিক ক্রিকেট গড়াতে যাচ্ছে। শ্রীলঙ্কা টসে জিতে ব্যাটিং নিয়েছে।
ব্যাটিংয়ের জন্য ভালো পিচ মনে করেই এই সিদ্ধান্ত নিয়েছেন লঙ্কান অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গা। সাত জন ব্যাটার ও চার জন বোলার তার দলে।
দক্ষিণ আফ্রিকার হয়ে মাত্র একটি টি-টোয়েন্টি খেলা ওটনিল বার্টমান একাদশে যাক পেয়েছেন। দলে একমাত্র স্পিনার কেশভ মহারাজ, নেই তাবরাইজ শামসি।
দক্ষিণ আফ্রিকা একাদশ: কুইন্টন ডি কক (উইকেটকিপার), রিজা হেনড্রিকস, এইডেন মারক্রাম (অধিনায়ক), হেনরিখ ক্লাসে, ডেভিড মিলার, ট্রিস্টান স্টাবস, মার্কো ইয়ানসেন, কেশভ মহারাজ, কাগিসো রাবাদা, আনরিখ নর্কিয়ে, ওটনিল বার্টম্যান।
শ্রীলঙ্কা একাদশ: পাথুম নিসাঙ্কা, কুশল মেন্ডিস (উইকেটকিপার), সাদিরা সামারাবিক্রমা, কামিন্দু মেন্ডিস, চারিথ আসালাঙ্কা, অ্যাঞ্জেলো ম্যাথুজ, দাসুন শানাকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা (অধিনায়ক), মাহিশ ঠিকশানা, মাথিশা পাথিরানা, নুয়ান থুশারা।