বিশ্বকাপে আফগানদের শুভসূচনা

৩৯ বলে ৬১ রানের ইনিংস খেলার পথে মোহাম্মদ শাহজাদবিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডকে হারিয়ে শুভসূচনা করেছে আফগানিস্তান। মঙ্গলবার স্কটল্যান্ডের বিপক্ষে প্রথমে ব্যাট করে মোহাম্মদ শাহজাদের ঝড়ো ইনিংসে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭০ রান সংগ্রহ করে আফগানরা। জবাবে ১৫৬ রান সংগ্রহ করে স্কটল্যান্ড। ফলে ১৪ রানের জয় পায় আফগানরা।

মঙ্গলবার নাগপুর বিদর্ভ স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আফগানিস্তান। ওপেনিংয়ে নামেন মোহাম্মদ শাজহাদ ও নূর আলি জারদান। জারদান ১৭ রানে আউট হয়ে যাওয়ার পর শাহজাদের সঙ্গী হন আসগর স্ট্যানিকজাই। তিনি ৫০ বলে ৫৫ রান করে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন। আর শাজহাদ আউট হন ৬১ রান করে। এ জন্য তাকে মোকাবেলা করতে হয়েছে ৩৯ বল।

শাহজাদ আউট হয়ে যাওয়ার পর অন্যরা তেমন রান তুলতে সমর্থ না হলেও নির্ধারিত ২০ ওভার শেষে আফগানদের সংগ্রহ দাঁড়ায় ৫ উইকেটে ১৭০ রান।

১৭১ রানের টার্গেটে খেলতে নেমে শুরুটা দুর্দান্ত করেন ওই স্কটিশ ওপেনার জর্জ মুনসে ও কাইল কোয়েটজার। এ দুজনের ৮.৫ ওভারের উদ্বোধনী জুটিতে আসে ৮৪ রান। ২৭ বলে ৪০ রানে আউট হন কোয়েটজার। এরপরই ধ্বস নামে স্কটিশদের ইনিংস। দলীয় ১০৮ রানের মাথায় স্কটল্যান্ডের চারটি উইকেটের পতন ঘটে। আউট হন আরেক ওপেনার মুনসে (২৯ বলে ৪১ রান)।

ম্যাট ম্যাচান (৩৬) ছাড়া আর কোনও ব্যাটসম্যান প্রতিরোধ গড়তে না পারলে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৬ রান সংগ্রহ করে স্কটল্যান্ড। ফলে ১৪ রানের জয় পায় আফগানরা।

/এমআর/