শতভাগ ফিট নন মুস্তাফিজ

মুস্তাফিজএশিয়া কাপের সেমিফাইনাল থেকেই ইনজুরির কারণে দল থেকে বাদ পড়তে হয় কাটার খ্যাত মুস্তাফিজকে। সাইড স্ট্রেইনের ইনজুরিতে পড়েই তার এমন দুর্ভাগ্য। দেশের মাটিতে খেললেও এখন পর্যন্ত অভিষেক হয়নি বিদেশের মাটিতে। শুক্রবার আয়ারল্যান্ডের বিপক্ষে হয়তো দেখা যেতে পারে মুস্তাফিজকে! তবে-কিন্তু-যদি এসব অনেক বিষয় এখনও জড়িত মুস্তাফিজের মাঠে নামা নিয়ে। মাঠে নামলে শতভাগ ফিট হয়ে মুস্তাফিজ নামছেন না; এ ব্যাপারে বিন্দুমাত্র সন্দেহ নেই।
বৃহস্পতিবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে মুস্তাফিজের ব্যাপারে সঠিক কোনও উত্তর দিতে পারলেন না। তবে জানালেন, ‘মুস্তাফিজ এখনও শতভাগ ফিট নন। তাকে আমরা আগামীকাল (শুক্রবার) সকাল পর্যন্ত দেখবো। এরপর তার খেলার ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারবো। এই মুহূর্তে আমি এর চেয়ে বেশি আর কিছু বলতে পারবো না।’

শুক্রবারের ম্যাচটি বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। প্রথম রাউন্ডে বাংলাদেশের তিন সঙ্গী ওমান, আয়ারল্যান্ড ও নেদারল্যান্ডসের চেয়ে শক্তিমত্তায় বেশ এগিয়ে আয়ারল্যান্ড। সেক্ষেত্রে বাংলাদেশের মূল অস্ত্র নিয়ে মাঠে নামার জোর সম্ভাবনা থাকছে। তারপরও কলকাতা ও বেঙ্গালুরুতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে  ম্যাচগুলোতে পাকিস্তান, ভারত, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে শক্তি সঞ্চয় রাখতে মুস্তাফিজকে প্রথম রাউন্ডে নাও খেলাতে পারে টিম ম্যানেজম্যান্ট!

 /আরআই/এফআইআর/