অবৈধ বোলিং অ্যাকশনে অভিযুক্ত তাসকিন-সানি: আইসিসি


তাসকিন ও সানীনেদারল্যান্ডসের ম্যাচের পর থেকেই সন্দেহ ছিল পেসার তাসকিন আহমেদ ও স্পিনার আরাফাত সানির বোলিং অ্যাকশন নিয়ে। যেটি বাংলাদেশ টিম ম্যানেজমেন্টকে লিখিতভাবেই জানায় ম্যাচ অফিসিয়ালরা। অবশেষে বৃহস্পতিবার এ নিয়ে আনুষ্ঠানিকভাবে মুখ খুলেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। তারা আনুষ্ঠানিকভাবে তাসকিন ও সানির বোলিং অ্যাকশ নিয়ে সন্দেহের কথা জানিয়েছে।
আইসিসি এই মুহূর্তে বাংলাদেশ টিম ম্যানেজমেন্টর সঙ্গে আলাদাভাবে কাজ করছে। তাসকিন ও সানির বোলিং অ্যাকশন চেন্নাইতে পরীক্ষা করে দেখা হবে বলে জানিয়েছে তারা।
আইসিসি বিবৃতিতে জানিয়েছে, ‘ প্রত্যেকের ক্ষেত্রে আইসিসির ভিন্ন ভিন্ন পর্যবেক্ষণ থাকবে এবং ম্যাচ অফিসিয়ালের রিপোর্ট প্রাপ্তির ৭ দিনের মধ্যে প্রত্যেকের সেই পর্যবেক্ষণ রিপোর্ট পূর্ণাঙ্গ রূপ পাবে। এটি সব দিক দিয়েই যাচাই বাছাই করে দেখা হবে।’
এর আগে এ নিয়ে বৃহস্পতিবার কথা বলেন বাংলাদেশ কোচ চন্ডিকা হাথুরুসিংহে। তিনি আইসিসির পদক্ষেপ নিয়ে প্রশ্ন তুলে বলেন, ‘ আইসিসির যদি আমার বোলারদের নিয়ে আশঙ্কা থাকে। তাহলে আমারও আইসিসির পদক্ষেপ নিয়ে আশঙ্কা রয়েছে। কারণ তাদের বিগত ১২ মাস ধরে এভাবেই বোলিং করতে দেখেছি। তাদের কোনও সমস্যা আমি দেখিনি।’

/এফআইআর/