বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠে দুই টেস্ট খেলতে ১৭ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান। ফাস্ট বোলার নাসিম শাহ ১৩ মাস পর ফিরেছেন। দলটির সহ অধিনায়ক হয়েছেন সৌদ শাকিল।
ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিতা বজায় থাকায় পুরস্কার স্বরূপ ডাক পেয়েছেন ব্যাটার কামরান গুলাম, ফাস্ট বোলার মোহাম্মদ আলী ও ব্যাটার মোহাম্মদ হুরাইরা।।
এই বছর অস্ট্রেলিয়া সফরে যাওয়া ইমাম উল হক, ফাহিম আশরাফ, মোহাম্মদ নওয়াজ, নোমান আলী ও সাজিদ খানরা অবশ্য আসন্ন সিরিজে জায়গা পাননি। হাসান আলী মোহাম্মদ ওয়াসিম অবশ্য চোটআক্রান্ত।
পাকিস্তান দলটি অনুশীলন ক্যাম্প শুরু করবে ১১ আগস্ট। রাওয়ালপিন্ডিতে তাদের কোচিংয়ের দায়িত্বে থাকবেন জেসন গিলেস্পি। বাংলাদেশ দল ইমলামাবাদে পা রাখবে ১৭ আগস্ট। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ এই সিরিজের প্রথম টেস্ট রাওয়ালপিন্ডিতে শুরু হবে ২১ আগস্ট। তার পর ৩০ আগস্ট করাচিতে হবে দ্বিতীয় ও শেষ টেস্ট।
দলটির নেতৃত্বে থাকছেন শান মাসুদ। শাকিলের আগে ডেপুটি অধিনায়কের দায়িত্ব সামলেছেন শাহীন শাহ আফ্রিদি।
পাকিস্তান স্কোয়াড:
শান মাসুদ (অধিনায়ক), সৌদ শাকিল (সহ-অধিনায়ক), আমির জামাল (ফিটনেস সাপেক্ষে), আব্দুল্লাহ শফিক, আবরার আহমেদ, বাবর আজম, কামরান গুলাম, খুররাম শাহজাদ, মির হামজা, মোহাম্মদ আলী, মোহাম্মদ হুরাইরা, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), নাসিম শাহ, সায়েম আইয়ুব, সালমান আলী আগা, সরফরাজ আহমেদ (উইকেটরক্ষক) ও শাহীন শাহ আফ্রিদি।