পাকিস্তান পৌঁছেছেন মুশফিকরা

অবশেষে পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে সিরিজ খেলতে ইসলামাবাদে পৌঁছেছে বাংলাদেশ ‘এ’ দল। এই দলে টেস্ট দলের বেশ কয়েকজন ক্রিকেটার রয়েছেন। মূলত কয়দিন পর-ই পাকিস্তানে টেস্ট খেলতে যাবে বাংলাদেশের মূল দল। টেস্ট সিরিজের প্রস্তুতি নিতে সাবেক দুই অধিনায়ক মুমিনুল হক এবং মুশফিকুর রহিমকে রাখা হয়েছে ‘এ’ দলের স্কোয়াডে। রয়েছেন পেসার হাসান মাহমুদও। আজ শনিবার স্থানীয় সময় দুপুরে মুশফিকদের বহনকারী বিমান ইসলামাবাদে অবতরণ করেছে।

বাংলাদেশ ‘এ’ দলের পাকিস্তান সফরে যাওয়ার কথা ছিল গত ৬ আগস্ট। দেশের পরিস্থিতি স্বাভাবিক না থাকায় নির্দিষ্ট সময়ে যেতে পারেননি তারা। এই কারণে সফর সূচির পাশাপাশি সিরিজের সূচিতেও পরিবর্তন আনা হয়। আজ বিশ্রাম নিয়ে আগামী দুই দিন অনুশীলনের পর মাঠে নামবে সফরকারী দল।

প্রথম চার দিনের ম্যাচ শুরু হবে ১৩ আগস্ট। সিরিজের দ্বিতীয় চার দিনের ম্যাচ শুরু হচ্ছে ২০ আগস্ট। ওয়ানডে সিরিজ শুরু হবে ২৬ আগস্ট। দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে হবে ২৮ ও ৩০ আগস্ট। পাঁচটি ম্যাচই হবে ইসলামাবাদে।   

বাংলাদেশ-পাকিস্তান ‘এ’দলের সিরিজের পরিবর্তিত সূচি

ম্যাচ                           তারিখ

 

১ম চার দিনের ম্যাচ              ১৩ আগস্ট

২য় চার দিনের ম্যাচ               ২০ আগস্ট  

১ম ওয়ানডে                    ২৬ আগস্ট

২য় ওয়ানডে                    ২৮ আগস্ট

৩য় ওয়ানডে                    ৩০ আগস্ট