আইসিসির নিয়ম মেনে চেন্নাইয়ের পরীক্ষাগারে রবিবার পরীক্ষা দেবেন আরাফাত সানি। অন্যদিকে মঙ্গলবার পরীক্ষা দেবেন দ্রুত গতির পেসার তাসকিন আহমেদ। সেক্ষেত্রে আরাফাত সানি শুক্রবার দলের সঙ্গে থেকে শনিবার সকালেই চেন্নাইয়ের উদ্দেশ্যে বিমানে চাপবেন।
অন্য দিকে তাসকিন আহমেদ রবিবার পর্যন্ত দলের সঙ্গে থেকে সোমবার চেন্নাইয়ের উদ্দেশ্যে বিমান চাপবেন। পরদিন অর্থ্যাৎ মঙ্গলবার পরীক্ষা দিয়ে যত দ্রুত সম্ভব দলের সঙ্গে যোগ দেবেন তাসকিন। রবিবার ওমানের বিপক্ষে তাসকিনকে মিস করতে চায় না টিম ম্যানেজম্যান্ট। ফলে আরাফাত সানির দুই দিন পর চেন্নাই যাচ্ছেন এই তরুণ ফাস্ট বোলার।
এই দুই খেলোয়াড়ের বদলি হিসেবে কোনও খেলোয়াড়কে দেশ থেকে উড়িয়ে আনা হচ্ছে না বলে টিম ম্যানেজম্যান্ট সূত্র নিশ্চিত করেছে।
/এমআর/