চার পেসার নিয়ে বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের একাদশ ঘোষণা

রাওয়ালপিন্ডি টেস্টে বাংলাদেশের বিপক্ষে পাকিস্তান মাঠে নামবে আগামী বুধবার। হাতে আছে আরও একদিন। এর আগেই একাদশ ঘোষণা করলো স্বাগতিকরা।

শান মাসুদ প্রথমবার ঘরের মাঠে জাতীয় দলকে নেতৃত্ব দিতে যাচ্ছেন। ব্যাটিং লাইনে শক্তি বাড়াতে আছেন সৌদ শাকিল, আব্দুল্লাহ শফিক ও অভিজ্ঞ ব্যাটার বাবর আজম।

দলের বোলিং আক্রমণে চার পেসার। শাহীন শাহ আফ্রিদি, মোহাম্মদ আলী, নাসিম শাহ ও উদীয়মান তারকা খুররাম শাহজাদ আছেন পেস আক্রমণে। উইকেটকিপার ব্যাটার মোহাম্মদ রিজওয়ান জায়গা পেয়েছেন। অলরাউন্ডার সালমান আগা দলের একমাত্র স্পিনার।

পাকিস্তান একাদশ: আব্দুল্লাহ শফিক, সাইম আইয়ুব, শান মাসুদ (অধিনায়ক), বাবর আজম, সৌদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), সালমান আলী আগা, শাহীন আফ্রিদি, নাসিম শাহ, মোহাম্মদ আলী ও খুররাম শাহজাদ।