৬ ওভারের ম্যাচে ব্যাটিংয়ে নেদারল্যান্ডস

60160রবিবার দুপুর থেকে ধর্মশালায় বৃষ্টি শুরু হলে নির্ধারিত সময়ে আয়ারল্যান্ড ও নেদারল্যান্ডসের মধ্যকার ম্যাচটি শুরু হতে পারেনি। তবে শেষ পর্যন্ত বাংলাদেশ সময় ৬টা ১০ মিনিটে ম্যাচটি কার্টেল ওভারে মাঠে গড়ায়। ৬ ওভার করে ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে।
রবিবারের প্রথম ম্যাচে টসে জিতে নেদারল্যান্ডসকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় আয়ারল্যান্ড।
বাংলাদেশের ম্যাচটি বাংলাদেশ সময় রাত আটটায় শুরু হবে। কিন্তু বৃষ্টির কারণে এই ম্যাচটি মাঠে গড়ানো নিয়ে শঙ্কা থেকেই যাচ্ছে। আবহাওয়া রিপোর্টে এমনই বলা আছে। বাংলাদেশ দলে আগের ম্যাচ থেকে কোনও পরিবর্তন আসার সম্ভাবনা নেই।
এই ম্যাচটি মাঠে গড়ালে বাংলাদেশকে সুপার টেন নিশ্চিত করতে হলে জিততেই হবে। অন্যদিকে বৃষ্টির কারণে ম্যাচটি মাঠে না গড়ালে নেট রান রেটে এগিয়ে থেকে সুপার টেনে খেলবে লাল-সবুজরা।

/আরআই/এফআইআর/