CdcEl3UWEAAB3tNটি-টোয়েন্টি ফরম্যাটের খুঁটি-নাটি এখনও বাংলাদেশ দলের পুরোপুরি না জানা হলেও তামিম ইকবাল খুব ভালো করেই জেনে গেছেন। প্রায় এক মাস আগেই তামিম নিজেই জানিয়েছিলেন এমন কথা। বারবার তিনি প্রমাণ রাখছেন টি-টোয়েন্টি ক্রিকেট তার মুখস্ত! যেমনটা আজ রবিবার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে করে দেখালেন। এদিন ওমানের বিপক্ষে ৬৩ বলে ১০৩ রানের দারুণ এক ইনিংস খেলেছেন এই ড্যাশিং ওপেনার।
ওমানের বিপক্ষে ‘অলিখিত ফাইনালে’ টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির দেখা পান হামিম। শুধু তাই নয় এই ফরম্যাটের ক্রিকেটে এটাই বাংলাদেশের পক্ষে প্রথম কোনও সেঞ্চুরি। এর আগে এই বাঁহাতি ওপেনার দুইবার ৮০'র ঘরে গিয়েও সেঞ্চুরির দেখা পাননি। তবে রবিবার তিনি আর ভুল করেননি।
বিলাল খানের বলে কভার ড্রাইভে চার মেরে প্রথম সেঞ্চুরির স্বাদ নেন তিনি। বাঁহাতি এই ওপেনার ৬১ বলে সেঞ্চুরি পূর্ণ করেন। তামিম তার সেঞ্চুরি পেতে ১০ চার ছাড়াও ৫টি ছয়ের মার মেরেছেন।
CdcGE80WIAARmFXএই ইনিংসটি ছাড়াও গত বুধবার নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথম রাউন্ডে নিজেদের প্রথম ম্যাচে তামিম ৫৮ বলে ৮৩ রান করে অপরাজিত থাকেন। দ্বিতীয় ম্যাচেও তার ব্যাট হাসে। আয়ারল্যান্ডের বিপক্ষে ২৬ বলে তিনি ৪৭ রান করেন।
এদিন টি-টোয়েন্টি ক্রিকেটে এদিন আরও একটি মাইলফলকে পৌঁছান তামিম। বাংলাদেশের হয়ে সবার আগে টি-টোয়েন্টি ক্রিকেটে এক হাজার রানের মাইলফলকে পৌঁছান তিনি।
/এমআর/