অন্য দুই দিনের তুলনায় বাংলাদেশ-ভারত দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনটা ছিল ভিন্ন রকম। রাতভর বৃষ্টি হলেও সকালে ছিল না বৃষ্টি। তবে আকাশ ছিল মেঘলা। তার পরেও ভেজা আউটফিল্ডে খেলা বিলম্বে শুরু হবে এমন ধারণা করা হচ্ছিল। কিন্তু সূর্য না ওঠায় কিছুতেই কিছু হলো না! শেষ পর্যন্ত ভেজা আউটফিল্ডই কাল হয়েছে। কয়েক দফা আম্পায়ারদের পর্যবেক্ষণ আর অপেক্ষার পর বাংলাদেশ সময় দুপুর আড়াইটার পর জানিয়ে দেওয়া হলো পরিত্যক্ত হয়েছে দিনের খেলা। তাতে টানা দুই দিন বল না গড়িয়ে খেলা পরিত্যক্ত হয়েছে।
কানপুরে বৃষ্টির কারণে দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম দিনের খেলাও পুরোপুরি মাঠে গড়ায়নি। হয়েছে মাত্র ৩৫ ওভার। বিলম্বে হয়েছে টস। প্রথম দিন প্রথম ইনিংসে ৩ উইকেট হারিয়ে ১০৭ রান তুলেছিল বাংলাদেশ। ক্রিজে আছেন মুমিনুল হক ৪০* ও মুশফিকুর রহিম ৬*।
তৃতীয় দিন খেলা হবে তো?
তৃতীয় দিনের দ্বিতীয় সেশনেও খেলা শুরু করা যাচ্ছে না। সর্বশেষ তথ্য অনুযায়ী বৃষ্টি না থাকলেও মাঠের অবস্থা খেলা শুরু করার জন্য যথেষ্ট উপযুক্ত নয় এখনও। লাঞ্চ বিরতিতে বাংলাদেশ সময় দুপুর সাড়ে ১২টায় আম্পায়াররা আরেক দফা মাঠ পরিদর্শন করেছেন। নতুন করে দুপুর আড়াইটায় মাঠ পরিদর্শনের সময় নির্ধারণ করেছেন তারা। তাতে দ্বিতীয় সেশনেও খেলা শুরু নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।
সূর্য না থাকায় মাঠের বেশ কিছু জায়গা ভেজা। যা নিয়ে উদ্বেগ আম্পায়ারদের।
ভেসে গেলো তৃতীয় দিনের প্রথম সেশন
রবিবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায় আম্পায়াররা মাঠ পরিদর্শন করেছিলেন। কিন্তু তখনও মাঠের অবস্থা খেলার উপযুক্ত ছিল না। তাই পরবর্তী পর্যবেক্ষণের জন্য সময় নির্ধারণ করা হয়েছে দুপুর সাড়ে ১২টা। তার মানে তৃতীয় দিনের প্রথম সেশন খেলা ছাড়াই ভেসে গেছে। লাঞ্চ বিরতি নেওয়ার কথা ১২টায়। তখনই বোঝা যাবে সর্বশেষ অবস্থা।
তৃতীয় দিনও খেলা শুরু হতে দেরি
রাতভর বৃষ্টি ও ভেজা আউট ফিল্ডের কারণে বাংলাদেশ-ভারত দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনও খেলা যথা সময়ে গড়াচ্ছে না। খেলা শুরুর মুহূর্তে বৃষ্টি নেই। কিন্তু আউটফিল্ড ভেজা থাকায় নির্ধারিত সময়ে শুরু করা যাচ্ছে না। এখন মাঠ শুকানোর কাজ চলছে।
বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায় মাঠ পর্যবেক্ষণে যাবেন আম্পায়াররা। তার পর খেলা শুরুর বিষয়ে একটা আপডেট জানা যাবে।
কানপুরে বৃষ্টির কারণে দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম দিনের খেলাও পুরোপুরি মাঠে গড়ায়নি। হয়েছে মাত্র ৩৫ ওভার। বিলম্বে হয়েছে টস। দ্বিতীয় দিন তো আরও হতাশাজনক অবস্থা। কোনও বল না গড়িয়েই খেলা পরিত্যক্ত হয়েছে।
প্রথম দিন প্রথম ইনিংসে ৩ উইকেট হারিয়ে ১০৭ রান তুলেছিল বাংলাদেশ। ক্রিজে আছেন মুমিনুল হক ৪০* ও মুশফিকুর রহিম ৬*।