২৫ তারিখে একই ভেন্যুতে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। টি-টোয়েন্টি ফরম্যাটের এশিয়া কাপের দুই ফাইনালিস্টের লড়াই এটি। এই দুই দলের লড়াইটা গত অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বিশ্বকাপের পর থেকেই জমজমাট হয়ে উঠেছে।
সুপার টেনের দুটি ম্যাচ বেঙ্গালুরতে খেলে আবার কলকাতায় ফিরবে টাইগাররা। সেখানে সুপার টেনের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে লাল-সবুজরা। ২৮ মার্চ বাংলাদেশ সময় বেলা সাড়ে তিনটায় ম্যাচটি মাঠে গড়াবে।
উল্লেখ্য, ১৯৯৭ সালের ওয়ানডে স্ট্যাটাস পায় বাংলাদেশ। ২০০০ সালে পায় টেস্ট স্ট্যাটাস। এরপর ক্রিকেটের সবচেয়ে সংক্ষিপ্ত ফরম্যাট টি-টোয়েন্টি শুরু হওয়ার পর, বাংলাদেশ ২০০৬ সাল থেকে টি-টোয়েন্টি খেলা শুরু করে। এতো বছর ক্রিকেটের সঙ্গে থাকা দলটি এখন পর্যন্ত ইডেনে খেলার সুযোগ পায়নি। ১৬ তারিখ পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে ইডেনে অভিষেক হচ্ছে বাংলাদেশের।
/আরআই/এমআর/