মাশরাফি-তামিমের খুনসুটি

2016_03_14_03_03_23_YuEqKGvKfHWdVpnSqJH8p5HI71RjPP_originalসংবাদ সম্মেলনে মাঝেমধ্যেই প্রায় সময়ই হাসিঠাট্টা করতে দেখা যায় টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে। কখনও সতীর্থদের সঙ্গে কখনও সাংবাদিকদের সঙ্গে রসিকতায় মেতে ওঠেন তিনি। গতকাল ওমানের বিপক্ষে ম্যাচজয়ের পর তামিমকে নিয়ে সংবাদ সম্মেলনে এসেছিলেন মাশরাফি।

সেখানে এক প্রশ্নের প্রেক্ষিতে তামিম বলেন, ‘আমি নিশ্চিত যে, আমি যখন ভালো খেলব, তখন আমাকে যেভাবে সমর্থন করবেন; ভবিষ্যতে খারাপ খেললেও সেভাবেই সমর্থন করবেন...।’ এই সময়ই তামিমের কথায় হস্তক্ষেপ করেন তিনি। তামিমের এই কথা শুনে মাশরাফি সঙ্গে সঙ্গেই তামিমকে বলেন, ‘ভবিষ্যতে তুই খারাপ খেলবি?’ অধিনায়কের এমন দুষ্টামিতে হেসে ওঠেন তামিমও।

ভবিষ্যতে কেমন খেলবেন সেটা দূরের ব্যাপার। কিন্তু বর্তমানে তামিম যে ফর্মে রয়েছেন তাতে অধিনায়ক মাশরাফি বেশ হালকা মেজাজে থাকতেই পারেন। প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে শুরু করেছিলেন ৫৮ বলে ৮৩ রানের ঝলমলে ইনিংস দিয়ে। বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে হয়ে উঠেছিলেন আরও বিধ্বংসী। সেবার করেছিলেন ২৬ বলে ৪৭ রান। বাছাইপর্বের শেষ ম্যাচে ওমানের বিপক্ষে তামিম নিজেকে নিয়ে গেলেন আরও ওপরে। প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে পূর্ণ করলেন টি-টোয়েন্টি শতক।

/আরআই/এমআর/