অ্যাশেজে ৪০ বছরের প্রথা ভাঙলো অস্ট্রেলিয়া 

অনেক দিন ধরে অ্যাশেজ সিরিজের উদ্বোধনী টেস্টটা ব্রিসবেনেই হতো। ৪০ বছরের সেই প্রথা ভেঙেছে অস্ট্রেলিয়া। এবার ব্রিসবেনকে বাদ দিয়ে পার্থকে অ্যাশেজ ওপেনারের জন্য বেছে নিয়েছে। গ্যাবায় অনুষ্ঠিত হবে দিবা-রাত্রির দ্বিতীয় টেস্ট। অ্যাডিলেডে হবে তৃতীয়টি। 

পার্থে সিরিজের প্রথম টেস্টটি হবে ২১-২৫ নভেম্বর। তার পর গোলাপি বলের টেস্ট অনুষ্ঠিত হবে ৪-৮ ডিসেম্বর। তৃতীয় টেস্ট দিনে অনুষ্ঠিত হবে ১৭-২১ ডিসেম্বর। তার পরে মেলবোর্নে ঐতিহ্যবাহী বক্সিং ডে টেস্ট শুরু ২৬ ডিসেম্বর। ৪-৮ জানুয়ারি সিডনিতে হবে পঞ্চম ও শেষ টেস্ট।  

ব্রিসবনের গ্যাবা ১৯৮৬ সালের পর থেকে প্রতিটি অ্যাশেজের প্রথম টেস্ট আয়োজন করে আসছিল। গ্যাবায় এবার টেস্ট হবে ফ্লাডলাইটের আলোতে। আর এবারই প্রথম অ্যাশেজ টেস্ট হতে যাচ্ছে পার্থের নতুন ভেন্যুতে। অষ্টম ভেন্যু হিসেবে অ্যাশেজে ব্যবহৃত হবে পার্থ স্টেডিয়াম।