ইডেন অভিষেক স্মরণীয় করে রাখতে চান মাশরাফিরা

মাশরাফি বর্তমান দলে থাকা ক্রিকেটারদের মধ্যে একমাত্র সাকিব আল হাসান ইডেন গার্ডেনে খেলেছেন। মাশরাফি কলকাতা নাইট রাইডার্সের হয়ে দলে থাকলেও মাঠে নামা হয়নি। তবে জাতীয় দলের পোষাকে এদের কেউই ইডেন গার্ডেনে খেলেননি। অথচ তারা খেলেছেন লর্ডস-মেলবোর্নের মতো ঐতিহ্যবাহী মাঠে!

এতদিন না হলেও, সেই স্বপ্ন পূরণ হওয়ার পথে টাইগাররা। কাল বুধবার পাকিস্তানের বিপক্ষে ইডেনে মাঠে নামবেন মাশরাফিরা। ইডেনে খেলবেন বলে রোমাঞ্চিত দলের ক্রিকেটাররা। অধিনায়ক মাশরাফিও রোমাঞ্চিত। মঙ্গলবার ইডেনের প্রেস কনফারেন্স রুমে সংবাদ সম্মেলনে মাশরাফি বলেন, ‘ক্রিকেট বিশ্বে কয়েকটা মাঠ রয়েছে, যেখানে সবাই খেলতে চায়। যেমন লর্ডস, মেলবোর্ন এবং ইডেন গার্ডেন। মিরপুরতো সব সময়ই আমাদের জন্য হোম গ্রাইন্ড। ইডেনে আমাদের কখনও খেলা হয়নি। ছোটবেলা থেকেই শুনেছি ইডেন গার্ডেনের কথা। আমি বলবো এখানে খেলা নিয়ে সব খেলোয়াড়ই রোমাঞ্চিত। সবাই চাইছে চাই এটাকে স্মরণীয় করে রাখতে।’

ভালো কিছু করার প্রত্যয় ব্যক্ত করলেও কিছুটা সতর্ক মাশরাফি। তিনি বলেন, ‘যে ফরম্যাটে খেলতে নামছি। এখানে যে কোনও কিছুই হতে পারে। চেষ্টা করবো সেরাটা দেওয়ার।’

/আরআই/এমআর/