তিনি আরও যোগ করেন, ‘আসলে আলাদা করে বলার কিছু নেই। এ গ্রুপে চারটি দলই এসেছে যারা সেমিফাইনাল কিংবা ফাইনাল খেলার যোগ্য। আমরা তাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবো। চেষ্টা করবো সেরা ক্রিকেট খেলার।’
প্রথম ম্যাচ হারার পর সেমিফাইনাল খেলার স্বপ্ন ফিকে হয়ে গেল কিনা-এমন প্রশ্নে মাশরাফি বলেন, ‘আমরা আসলে এতদূরের কথা চিন্তা করিনি। আমরা একটি একটি করে ম্যাচে ফোকাস দিতে চাই। পরের ম্যাচে আমাদেরকে অবশ্যেই ভালো করতে হবে। এর থেকেও আরও ফ্ল্যাট উইকেট হবে, অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন আপ আরও স্ট্রং হবে। সব মিলিয়ে আমাদের জন্যে আরও কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে।'
/আরআই/এমআর/